নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার চরতীর দেলোয়ার হোসেন ওরফে বগা দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পশ্চিম আমিলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বগা সাতকানিয়া থানার দক্ষিণ চরতী গ্রামের আলী চাঁন বাড়ির মৃত আহমেদ হোসেনের ছেলে।
তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডাকাতি করতে গিয়ে শিশু হত্যা মামলা, বাকলিয়া থানায় অপহরণ মামলা, ইয়াবা মামলা, ছিনতাই, ডাকাতিসহ বহু মামলা রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মাদক মামলার সাজা পরোয়ানা মূলে মো. দেলোয়ার হোসেন প্রকাশ বগাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।