চট্টগ্রাম সংবাদে খবর প্রকাশের জের :এস্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলার নির্দেশ ইউএনও’র’

চট্টগ্রাম সংবাদ দেখেই ইউএনও 'র'এ্যাকশন

 

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি এলজিইডি রাস্তা ও ব্রীজের নিচে পানি চলাচলের প্রবাহ বন্ধ করে দোকান নির্মাণের ঘটনায় চট্টগ্রাম সংবাদে প্রামাণ্য চিত্র প্রকাশিত হওয়ায় নির্মিত দোকানগৃহ সরাসরি এস্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন।

 

 

২৯শে এপ্রিল (সোমবার)সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সল আমীর মুঠোফোনে চট্টগ্রাম সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।

 

 

জানাযায়,সাতকানিয়া উপজেলার দস্তিরহাট এলাকার ছদাহা কেঁওচিয়া সড়কের নিচে স্থানীয় ভূমিদস্যু সিন্ডিকেট নিজের খতিয়ানি জায়গা উল্লেখ করে ব্রীজের নিচে পানি চলাচল বন্ধ করে এই দোকান নির্মাণের চেষ্টা চালায়,বেশ কিছু কাজও সম্পাদন করেন তারা।

 

 

পরে স্থানীয় লোকজন বিষয়টা কোথাও কোন সূরাহা না পেলে চট্টগ্রাম সংবাদের চেয়ারম্যান মঈন উদদীনকে জানালে, চেয়ারম্যান মঈন উদদীনের নির্দেশনায় চট্টগ্রাম সংবাদের সম্পাদক সৈয়দ আককাস উদদীন সরাসরি বিষয়টা নিয়ে বহুল আলোচিত চট্টগ্রাম সংবাদে লাইভ নিউজ সম্প্রচার করেন।

 

 

পরে বিষয়টা সাতকানিয়া উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নজরে আসলে আজ সোমবার তিনি চট্টগ্রাম সংবাদ খবরের কথা উল্লেখ করে অফিসিয়ালি এই নির্দেশ করেন বলে নিশ্চিত করা হয়।

 

 

এদিকে চট্টগ্রাম সংবাদের লাইভ নিউজটা মফস্বল থেকে চলতি বছরের সবচাইতে বেশী হিট নিউজ ও সময়োপযোগী সংবাদ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আলোচনায় সরব হতে দেখা যায়।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম সংবাদের সেই খবরটি ১৫হাজারের ও বেশী মানুষ পছন্দ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম সংবাদের খবরের বিষয়ে ২৪ঘন্টা না হতেই জরুরী এ্যাকশনে গিয়ে সিদ্ধান্ত দেওয়ায় দস্তিরহাটবাসীসহ পুরো সাতকানিয়ার লোকজন ইউএনও মিল্টন বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.