চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ মে) বিকেলে পরিদর্শন সিনিয়র সচিব বেতারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বেতার অনুষ্ঠানের মানোন্নয়নে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
সেইসঙ্গে ভবিষ্যতে এফএম-এর মাধ্যমে বেতার অনুষ্ঠান ব্যাপকভাবে প্রচারের বিষয়ে আলোকপাত করেন।

পরে তিনি কেন্দ্রের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, উপসচিব মোহাম্মদ গোলাম আজম এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.