পার্বত্য বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো. বেলাল নামের একজনকে মোবাইল কোর্টে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) লামা। এ সময় বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
(১ ফেব্রুয়ারী) রবিবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া থেকে বালু তোলার মেশিন বশিয়ে বালু উত্তোলন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে ওলার ঝিরি নয়াপাড়া বালুমহাল থেকে বালু বোঝাই একটি ট্রাক জব্দ করে ট্রাক চালক বেলাল উদ্দিন (২৭) পিতা- আব্দুল মাবুদ সাং ডুলহাজার, ৯নং ওয়ার্ড চকরিয়াকে আটক করে বিধিমোতাবেক মোবাইল কোর্টে ৬দিনের জেল দিয়েছে।
লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রুবায়েত আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন করার অপরাধে বেলাল নামের বালু উত্তোলনকারী ও ট্রাক চালককে ৬দিনের জেল দেওয়া হয়েছে। বিধিমোতাবেক বালু ও ট্রাক নিলামে দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, লামায় অবৈধ ইট ভাটা ও বালু উত্তোলন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ফাঁসিয়াখালীর সচেতন মহল বলছেন, অবৈধ বালু উত্তোলন এর ফলে অনেক কৃষকের কৃষি জমি ভেঙ্গে নদী ও ছড়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে। অনেকের ঘর-বাড়ীর ক্ষতি হচ্ছে। আবার অনেকে বলছে প্রতিদিন দিবারাত্রি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে হাজার হাজার বালুর গাড়ি বের হচ্ছে। যার কারণ স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে।