পটিয়ায় এক কিশোরের মরদেহ উদ্ধার

 

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাতে শোভনদন্ডী ইউনিয়নের ০৯ ওয়ার্ড কুরাংগিরি বিলের চৈতার মার খালের ঢাল থেকে মোঃ হাসান বাবু(১৬) নামের কিশোরের মরদেহ টি উদ্ধার করা হয়। সে কুরাংগিরি গ্রামের আব্দুল মালেক এর নতুন বাড়ীর

মোঃ আমিনুল হকের ছেলে।

এঘটনায় নিহতের মা মোছাঃ হাছিনা আকতার(৪৭) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রুজুু করেন। নিহত মোঃ হাসান বাবু বাদীনির একমাত্র সন্তান।

মামলার এজাহার সূত্রে জানা যায়,

আসামীদের সাথে বাদীর দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বেও বিবাদীগন বাদীকে সহ তার ছেলে মৃত মোঃ হাসান বাবু কে একাধিকবার মারধরসহ হত্যার হুমকী প্রদান করে। উক্ত বিষয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক করলেও বিবাদীগন বাদীকে এবং তার ছেলেকে যে কোন স্থানে একা ফেলে খুন জখম করে লাশ গুম করবে মর্মে হুমকী প্রদান করে আসছে। নিহত হাসান বাবু বিগত ৫ দিন যাবত তাদের গ্রামের জনৈক ফোরকান এর মহিষ পাশ্ববর্তী বিলে লালন পালন(চড়ায়) করছিল। প্রতিদিনের ন্যায় গতকাল সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ১১টি মহিষ নিয়ে কুরাংগিরি বিলের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়।

পটিয়া থানাধীন ১৯(ক)নং শোভনদন্ডী ইউপির কুরানগিরি সাকিনের ০৯নং ওয়ার্ডস্থ বিলের মধ্যে চৈতার মার খালের নিকটবর্তী বিলের(মাঠে) মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। সন্ধ্যায়  ছেলে বাড়ীতে ফিরে না আসায় বাদী সহ আশপাশের লোকজন ও তার নিকট আত্মীয় স্বজন তার ছেলে মোঃ হাসান বাবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সন্ধান নেওয়ার চেষ্টা করে। খোঁজাখুঁজির একপর্যায়ে  ০৭ ঘটিকার সময় কুরাংগিরি চৈতার মার খালের ঢালের মোঃ হাসান বাবু এর শরীরে মাটি ও নাকে মুখে রক্ত মাখা ও গলায় একাধিক নখের জখম অবস্থায় মৃত পড়ে থাকতে দেখতে পায়। তখন তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন আসলে তাদের সহযোগীতায় বাদীর কিশোরের লাশ উদ্ধার করে বসত বাড়ীতে নিয়ে আসে।

বাদী মোছাঃ হাছিনা আকতার জাানান,

পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিবাদীগন সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীগন তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার ছেলেকে ঘটনাস্থলে একা পেয়ে তাদের সকলের অগোচরে পরিকল্পতিভাবে একই উদ্দেশ্যে হত্যা করে ছেলের লাশ ফেলে রেখে বিবাদীগন পালিয়ে যায়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান,খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মোঃ হাসান বাবু এর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।

এ ঘটনায় মোঃ লিমন(২০) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.