রাঙামা‌টি‌তে অস্ত্র উদ্ধার

রাঙামা‌টি‌তে লিখন চাকমা না‌মের একজ‌নের বাসা থেকে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৭টি পিলেট, ১টি মোবাইল ফোন, ৭টি রবারের ফিতা, ১৫টি গুলতিসহ কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাঙামা‌টি সদ‌রের বালুখালী ইউনিয়‌নের এগুজ্যাছড়ি গ্রা‌মের লিখন চাকমার বাড়ি‌তে অভিযান চালিয়ে এ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙামা‌টি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌বির হো‌সেন।

ওসি ক‌বির হো‌সেন বলেন, “গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে আজ শুক্রবার ভোর থে‌কে বি‌কেল পর্যন্ত এগজ্যাছড়ি গ্রা‌মে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এসময় লিখন চাকমার বা‌ড়ি‌তে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৭টি পিলেট, ১টি মোবাইল ফোন, ৭টি রবারের ফিতা, ১৫টি গুলতি সহ কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “ত‌বে যৌথবা‌হিনী আসার আগেই পালিয়ে যায় লিখন। যে কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.