পুলিশ দেখে ইয়াবা গিলে খেলো আসামি

গোপন খবরে চট্টগ্রামের চৌমুহনীতে ইয়াবা কারবারিকে ধরতে যায় পুলিশ। হঠাৎ পুলিশ দেখে হুঁটহাট ইয়াবা গিলে খেতে শুরু করে শাহজাহান নামে ওই ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে এ কাণ্ড ঘটে। তবে এতেও তার রক্ষা হয়নি, বৃহস্পতিবার (৪ জুন) ওই অবস্থাতেই তাকে ধরে আনে নগরের ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শাহজাহান চৌমুহনী এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। সে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে। তার বিরুদ্ধে হালিশহর ও ডবলমুরিং থানায় ৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতি রাতে চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে শাহজাহান ইয়াবা গিলে ফেলার চেষ্টা করে। বেশ কয়েকটি ইয়াবা গিলেও ফেলে। এর মধ্যেই তার মুখের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা বের করা হয়। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, তার কাছে মোট ৩৫ পিস ইয়াবা ছিল। ১০ পিস সে গিলে ফেলেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.