চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৮ হাজার লিটার চোরাই তেলসহ আব্দুর শুক্কুর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর শুক্কুর ওই এলাকার মৃত মো. আলীর ছেলে।
র্যাব জানায়, কর্ণফুলী থানা এলাকায় একব্যক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুত করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে প্রায় ৮ হাজার লিটার চোরাই তেল জব্দ করা হয়।