দীঘিনালায় কর্মহীনদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় করোনায় ক্ষতিগ্রস্ত ৪০ জন কর্মহীন মোটরসাইকেল চালকের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার রশিক নগর এলাকার সমাজসেবক মো.হানিফ’র পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০জন কর্মহীন মোটরসাইকেল চালকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন (উঃ) আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন (তারা), একতা মোটর সাইকেল সমবায় সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার এম এ সোবাহান, নাগরিক পরিষদ নেতা মনসুর আলম হিরা প্রমূখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫কেজি চাল, ২কেজি সেমাই, ১ কেজি চিনি, ১কেজি পেয়াজ, ১কেজি ডাল, ৫০০ গ্রাম রসুন, ১টি নারিকেল তেল, ২টি লাইফবয় সাবান ও ১লি. সয়াবিন তেল প্রদান করা হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিক বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আাসর আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.