নিজস্ব প্রতিবেদকঃ
গুলি করে গরুবাহী চলন্ত ট্রাকের চালককে হত্যা করেছিল ডাকাত মো. কাজল (৪৬)। এবার র্যাবের সঙ্গে গোলাগুলিতেই প্রাণ গেল সেই কাজল ডাকাতের। শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সলিমপুর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া একটার দিকে সলিমপুর এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়৷ এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে একটি ডাকাত দল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।’ তিনি আরও জানান, স্থানীয় লোকজন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, এই ব্যক্তির নাম কাজল।গত ১৬ জুলাই কোরবানির পশুবাহী ট্রাকের চালককে হত্যায় জড়িত ছিলেন তিনি। এই মামলার আসামী তালিকায় তার নাম রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মশিউর জানান, ২০১৮ সালে খুন ও ডাকাতির একটি ঘটনায় কাজল আসামি ছিলেন। আরও একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।্যাবের সঙ্গে গোলাগুলিতেই প্রাণ গেল সেই কাজল ডাকাতের। শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সলিমপুর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া একটার দিকে সলিমপুর এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়৷ এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে একটি ডাকাত দল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।’ তিনি আরও জানান, স্থানীয় লোকজন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, এই ব্যক্তির নাম কাজল।গত ১৬ জুলাই কোরবানির পশুবাহী ট্রাকের চালককে হত্যায় জড়িত ছিলেন তিনি। এই মামলার আসামী তালিকায় তার নাম রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মশিউর জানান, ২০১৮ সালে খুন ও ডাকাতির একটি ঘটনায় কাজল আসামি ছিলেন। আরও একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।