নিজস্ব প্রতিবেদক-
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার সড়কের কাজ চলাকালে কাজের দূর্নীতিও নিম্ন মানের কাজ করার অভিযোগ এনে চেয়ারম্যান পাড়ার সচেতন নাগরিকরা কাজ বন্ধ রাখে।
গত ২৯শে আগষ্ট সকাল ১১টায় উপজেলার কেঁওচিয়ার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার সড়কে আর সি সি ঢালাই কাজের সময় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কাজ চলাবস্থার শুরু থেকেই কাজের নিম্নমান অবস্থা দেখে সিডিউলটা এলাকাবাসীকে দিতে বললে তা দিতে না পারায় পরবর্তীতে এলাকাবাসীর প্রতিরোধের মুখে কাজ বন্ধ রাখলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমদ উপস্থিত হয়ে কাজটা নিজের বলে আবারো কাজ করার জন্য চাপ দেয়।
তখন এলাকার সচেতন নাগরিকরা আবারো সিডিউলের কথা বললে চেয়ারম্যান মনির আহমদের সাথে আবারো বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে।
পরে সচেতন এলাকাবাসী দৈনিক চট্টগ্রাম সংবাদকে খবর দিলে চট্টগ্রাম সংবাদের নিজস্ব প্রতিনিধি রুবেল ক্যামেরাসহ সেখানে গেলে এবং সিডিউল দেখার কথা বললে চট্টগ্রাম সংবাদের প্রতিনিধি রুবেলকেও হেনস্থা করেন কেঁওচিয়ার চেয়ারম্যান মনির আহমদ।
পরে এলাকাবাসী উপজেলায় গিয়ে সিডিউল নিলে মনির চেয়ারম্যানের দূর্নীতি প্রমানিত হয় বলে জানা যায়। মনির চেয়ারম্যান আর সি সি ঢালাই করতে চেয়েছিলো সাড়ে তিন ইঞ্চি এবং রাস্তায় রডের স্পেস ফাকাঁ রাখছিলো ১৪ইঞ্চি, কিন্তু সিডিউলে আছে ঢালাই ৮ইঞ্চি এবং রডের স্পেস ৮ইঞ্চি।
এদিকে চেয়ারম্যান পাড়ার স্থানীয় বাসিন্দা বান্দরবান শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুসা জানান,সিডিউল খোঁজতেছি বেশ কয়েকদিন ধরে বাট খোঁজলেই তারা আমাদের উপর চড়াও হয় সর্বশেষ চট্টগ্রাম সংবাদ কর্মীকেও সবার সামনে অপমান করেন মনির চেয়ারম্যান।
এদিকে সাতকানিয়া উপজেলার প্রধান প্রকৌশলী পারভেজ সরোয়ার বলেন, আমি এখনি তদন্ত টিম পাঠাচ্ছি পাঠানোর পরে এলাকাবাসীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
পরক্ষনই তিনি অবশ্যই প্রকৌশলী আবুল কালামকে পাঠিয়েছেন।
এদিকে মনির চেয়ারম্যান বলেন,আমি সংবাদ কর্মীকে হেনস্থা করিনি কার্ড দেখাতে বলেছি সে কার্ড দেখাতে পারেনি।