“দ্বীপবর্তিকা” (স্টুডেন্ট’স এসোসিয়েশন অব কুতুবদিয়া) এর বার্ষিক সাধারণ সভা ও ‘২০-‘২১ সালের কার্যকরি কমিটি গঠিত
“চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে দ্বীপবর্তিকার ২য় বারের মতো কমিটি ঘোষনা করেছে- কুতুবদিয়া উপজেলার অন্যতম ছাত্র সংগঠন “দ্বীপবর্তিকা” (স্টুডেন্ট’স এসোসিয়েশন অব কুতুবদিয়া) এর বার্ষিক সাধারণ সভা ও ‘২০-‘২১ সালের কার্যকরি কমিটির সভাপতি মীর মোঃ জাহেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিনের এর সাক্ষরিত ২০২১-২০২২ সালের জন্য নতুন কমিটি অনুমোদন এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। উক্ত সভা ১৭-০৯-২০২১ইং(শুক্রবার) ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সম্পন্ন হয়।বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন, ২০-২১’ কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস। ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটিঃ সভাপতিঃ মোহাম্মদ পারভেজ (চবি) সহ-সভাপতিঃ রায়হান সোবহান ইমন (চবি) সহ-সভাপতিঃ শাকিল ইয়াছিন হিরু ( বিএমডি) সাধারণ সম্পাদকঃ তানবিরুল ইসলাম তুষার (সিটেক) সাংগঠনিক সম্পাদকঃ মোহাম্মদ আনোয়ার (কুবি) অর্থ সম্পাদকঃ মোহাম্মদ রহিম উল্লাহ (নোবিপ্রবি) বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সংগঠনের উপদেষ্টারা বলেন – তারা বিশ্বাস করেন-একদল তরূণ, মেধাবী, আধুনিক শিক্ষায় শিক্ষিত, বিজ্ঞান মনস্ক, যোগ্য ব্যক্তিদের উপর ভর করে এই সংগঠন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পথ দেখানোর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।আমাদের সম্মানিত উপদেষ্টাদের সু পরামর্শ, একান্ত সহযোগিতা, নিবিড় প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিদায়ী কমিটির সভাপতি মীর মোহাম্মদ জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নেছার উদ্দিন নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম ২০২০-২০২১ সালের হিসাব-নিকাশ বিবরণ পেশ করেন। নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ পারভেজ বলেন- ” আমাদের শিক্ষার মধ্যে এমন এক সম্পদ থাকা চাই যা কেবল তথ্য দে নাহ, সত্য দে; যা কেবল ইন্ধন দে নাহ, অগ্নি দে ” সে সম্পদের অংশীদার হতে আমাদের এই পথচলা।তিনি আরও বলেন- দ্বীপবর্তিকার সকল সদস্য আর উপদেষ্টাদের সহযোগিতা আর প্রচেষ্টায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নতুন শিক্ষার দ্বার উন্মোচিত হবে। “নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তানবিরুল ইসলাম তুষার” বলেন, দ্বীপবর্তিকা কে আজকের জায়গায় নিয়ে আসার জন্য বিদায়ী কমিটির সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বর্তমান কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আর ও বলেন, দ্বীপবর্তিকার উপদেষ্টাদের সহযোগিতা আর প্রচেষ্টায় বিদায়ী কমিটি সহ সকল সদস্য কে সাথে নিয়ে দ্বীপবর্তিকাকে আর ও অনেকদূর এগিয়ে নিয়ে যাবো। পরিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তারা তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়।
আরো পড়ুন