সাতকানিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জন আটক, মোটরসাইকেল জব্দ

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের তেমুহানী এলাকায় (২৪ সেপ্টেম্বর) সকালে একটি মোটরসাইকেল তল্লাশি করে একজনকে আটক করে। গ্রেফতার কৃত আসামির নাম আহসান হাবিব সে কক্সবাজারের রুমালিয়া ছড়া এলাকার মোঃ হোসাইন এর ছেলে।
এসময় মোটরসাইকেল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.