সোনাকানিয়ার এক ইউপি সদস্য বিরুদ্ধে দূনীতির অভিযোগ

সাতকানিয়া আব্দুস সালাম নামে এক মুক্তিযোদ্ধা কাছ থেকে বিদ্যুৎ মিটার দেওয়ার নামে টাকা আত্নসাত করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আইয়ুব জমাদারের বিরুদ্ধে।

লোহাগাড়া জোনার অফিসার ডি.জি.এম কাছে ঐ ইউপি সদস্য বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন,তিনি লিখতে অভিযোগে বলেন, আমাদের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আইয়ুব জমাদার আমাকে বিদ্যুতের মিটার এনে দিবে বলে জানায়। এবং আমার কাছ থেকে বিদ্যুৎ মিটারের জন্য প্রথম ধাপে ১৬ হাজার টাকা এবং ২ য় ধাপে ১০ হাজার টাকা সহ সর্বমােট ২৬ হাজার টাকা নেয়।পরবর্তীতে জানিতে পারি যে , আমাদের এলাকার গরীব, দুঃখি পাহাড়ে বসবাসরত প্রায় শত শত পরিবারে নিকট হইতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুতের মিটার এবং খুঁটি এনে দিবে বলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। অত্যন্ত দুঃখের বিষয় হলাে যে, এত টাকা দেওয়ার পরে জানিতে পারি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যুৎ মিটার নেওয়ার জন্য কোন প্রকার টাকা-পয়সার প্রয়োজন হয় না।

উক্ত বিষয়ে সাতকানিয়া জোনাল অফিসের ডি জি এম এ, কে , এম মাসুদুর রহমান সাহেবের সাথে আলাপ করিলে জনাব এ, কে, এম মাসুদুর রহমান বিদ্যুৎ মিটার নেয়ার ক্ষেত্রে সরকারকে কোন প্রকার টাকা দিতে হয় না বলে আমাদেরকে নিশ্চিত করেন । বর্তমানে আমাদের এলাকার মেম্বার আইযুব জমাদার দাপটে হওয়ায় তাহার বিপক্ষে এলাকার কোন মানুষ দাঁড়াতে পারে না এমনকি কোন প্রকার অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে পারে না।মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, তার কাছ থেকে টাকা গুলো ফেরত চাই ঐ মেম্বার আমাকে কে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে বর্তমান আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি।

এইকয় গ্রামের মোঃরফিক নামে আর ব্যক্তি অভিযোগ করে বলেন, আমাদের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আইয়ুব জমাদার আমাকে জানায় যে, তিনি সরকারকে টাকা দিয়ে আমাদের অত্র এলাকায় বিদ্যুতের মিটার এনে দিবে বলে জানায় এবং যাহার প্রেক্ষিতে বিদ্যুৎ মিটারের জন্য ১৫-২০,হাজার টাকা প্রয়ােজন । কিন্তু আমি থাকে ছাড়া নিজে ব্যক্তিগতভাবে বিদ্যুৎ মিটার আনি । উক্ত বিষয়ে আমাদের ৪ নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব জমাদার জানিতে পারিলে আমাকে সরাসারি বলেন যে, তাহার মাধ্যমে বিদ্যুৎ মিটার না আনায় তাহাকে অর্থাৎ আইয়ুব মেম্বারকে অতিরিক্ত তিন হাজার টাকা দিতে হইবে । আমি তাহার প্রস্তাবে রাজি না হইলে , তিনি আমাকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি প্রদান করিয়া আসিতেছে।

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার ডি.জি. এম সরোয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে অভিযোগ এসেছে ঐ অভিযোগের ভীত্তিতে আমরা সোনাকানিয়া টুনার পাড়া গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে উঠন বৈঠক করেছি, এবং যারা এই রকম কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থানিব।

অভিযুক্ত ইউপি সদস্য আইয়ুব জমাদারে সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চেষ্টা করলে তাকে ফোন পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.