মহিউদ্দিন চৌধুরীর কবর ছুঁয়ে মাঠে নামলো ফয়সালের নেতৃত্বধীন বায়েজিদ ছাত্রলীগের কান্ডারীরা

নিজস্ব প্রতিবেদক

বীর চট্টলার মহান নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারতের মধ্য দিয়ে মাঠে নামলো বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি। কমিটির নেতৃবৃন্দ সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নগরীর দুই নম্বর গেইট এলাকায় তাঁর কবর জেয়ারত করে।

এরপর তারা মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে পুস্পমাল্য অপর্ন করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।

পরে তারা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘আমরা জাতির পিতার আদর্শিক সৈনিক। জননেত্রী শেখ হাসিনা আমাদের আবেগ ও প্রেরণা। এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাদের রাজনৈতিক বাতিঘর। দেশের কোটি তরুণের আইকন ও বীর চট্টলার সিংহপুরুষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আমাদের একমাত্র অভিভাবক। আমরা তাদের কথা মাথায় রেখেই আগামীর দিনগুলোতে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। চট্টলার ছাত্রসমাজের অধিকার আদায়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের সম্পৃক্ত করে আমরা এই চট্টগ্রামকে ছাত্রলীগের ঘাঁটিতে পরিণত করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুগ্ম আহ্বায়ক মো. রুবেল খান,আব্দুর রহমান জেকি, কায়েস হাসমী সুমন, মোজাম্মেল হোসেন,মিরাজুল ইসলাম নিশাত, তানজীম চৌধুরী তনয়, তৌহিদুল ইসলাম এরফান, আরিফুর রহমান বাবু, আহবায়ক কমিটির সদস্য
সাজ্জাদ হোসেন আশিক, রামিসুল ইসলাম বাপ্পি, জুয়েল রানা, নাঈম উদ্দিন , সোহাগ সিকদার , বোরহান উদ্দিন শাউন, আরাফাত সাব্বির, মোবারক, উসমান, মাহবুব রহমান, আশিক মাহমুদ সহ ১, ২, ৩ ও ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.