দীঘিনালায় নবাগত ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সৌজন্য সাক্ষাৎ

 দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা কমান্ডের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার ৭ অক্টোবর সন্তান কমান্ডের প্রতিনিধি টিম নবাগত উপজেলা নির্বাহী অফিসার’কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমান্ডের সার্বিক বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো. এরশাদ, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী, সাংগঠনিক সম্পাদক বাবু প্রণয়ন বড়ুয়া, মেরুং ইউনিয়ন আহবায়ক মো. মহাসিন মিয়া, সম্মানিত সদস্য বাবু বিজন বড়ুয়া এবং নেয়ামতুল রশিদ প্রমূখ।
মন্তব্য করুন

Your email address will not be published.