৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ এক নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা।

আটক মো. বেলাল উদ্দিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। ওই বিমানে স্বর্ণের চালান আসার খবর পেয়ে আমরা তল্লাশি শুরু করি। এক পর্যায়ে বেবিচকের কর্মচারী বেলালের শরীরে তল্লাশি চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এগুলো সে বাথরুমে পেয়েছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.