ঈদগাঁওতে পালপাড়া সড়কের বেহাল দশা

ঈদগাঁও প্রতিনিধি:  ঈদগাঁও পালপাড়া সড়কটি দীর্ঘকাল ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই। দেখা যায়, ঈদগাঁও-ঈদগড় সড়কের পালপাড়া পয়েন্টে খানাখন্দকে ছেয়ে গেছে। বড় ট্রাকসহ উভয়মুখী যানবাহন চলাচলে কষ্ট পাচ্ছে চালক ও যাত্রীরা। দীর্ঘকাল ধরে এই খানাখন্দকটি সংস্কারে নেই কারো মাথাব্যাথা। এক পথচারীর সাথে কথা হলে তিনি জানান, খানাখন্দকে পানি জমেছে। যানবাহন চলাচলের সময় জমে থাকা পানি ছিড়কে পড়ে পথচারীদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। দূর্ভোগ আর দূর্গতির শেষ নেই। সংস্কার দাবী। স্থানীয় মেম্বার মুন্না জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কের পাল পাড়া পয়েন্টে ভেঙ্গে গেছে। বালি ভর্তি বড় বড় ট্রাক চলাচলের কারনে সড়কের ভাঙ্গনের অংশটি দিন দিন বড় হয়ে যাচ্ছে। দ্রুত সময়ে সংস্কার করার দাবী।

মন্তব্য করুন

Your email address will not be published.