বাঁশখালী প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিন জলদী মমনছুরিয়া বাজার এলাকায় নিহত যুবলীগ নেতা আব্দুল খালেক ও টিপু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,নিহত আব্দুল খালেকের মা মমতাজ বেগম, স্ত্রী খালেছা বেগম,বোন রীমা আক্তার,বোনের জামাই রহিমা আক্তার, নিহত টিপুর স্ত্রী ববি আক্তার,ছোট হেফাজ উদ্দীন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন, হোসাইন মোহাম্মাদ, অমিত চৌধুরী, আতাউল্লাহ আল আজাদ, ইমরুল হক চৌধুরী ফাহিম,লিটন,বাবু, মীর ইউসুপ সিকদার,এরশাদ,আব্দুর রহিম,মোঃ তৌহিদ,মোঃ জহির, মোঃ মনিরুল ইসলাম, শেফায়েতুল হক,মোক্তার আহমদ প্রমুখ।