চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাখা খাল শিকলবাহা থেকে নিখোঁজ মো. মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিউদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুর রহমান বলেন, কয়েকদিন আগে রাতে নৌকাতে রাত্রিযাপন করেন মহিউদ্দিন। পরে নৌকাটি ডুবে যায়। ডুবুরি দল আজ বুধবার সকাল ৭টার দিকে নৌকার কেবিন থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করেন। মহিউদ্দিন নৌকার মাঝির সহকারী হিসেবে কাজ করতেন। স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে। জেলা প্রশাসন থেকে অনুমোদনের পর বিকেলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।