সাধু-সন্ন্যাসীর ওপর হামলা,  প্রেসক্লাবে মানববন্ধন 

চট্টগ্রামের বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে নিরীহ সাধু সন্ন্যাসীর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারার সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেবকে ধর্মীয় সকল সংগঠনের পদ থেকে অপসারণ এবং বিচারের দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রাম সনাতনী সম্প্রদায় ঐক্য ।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সনাতনী সম্প্রদায় ঐক্য ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীমৎ নারায়ণপুরী মহারাজ, শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রবিশরান্দ পুরী মহরাজ, শ্রীমৎ রামানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ অক্ষরান্দ পরী মহারাজ, শ্রীমৎ কৃষ্ণানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ নীরমহানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ দীপান্দ ব্রক্ষচারী, শ্রীমৎ উমেশ্বর চৈতন্য, শ্রীমৎ কৃষ্ণান্দ চৈতন্য ও শিষ্যসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত চেয়ারম্যান সনাতন ধর্মালম্বী হয়ে মেধস মুনির আশ্রমে নিরীহ সাধু সন্ন্যাসীর উপর হামলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী আনোয়ারার চেয়ারম্যান অসীম কুমার দেবকে অনতিবিলম্বে ধর্মীয় সকল সংগঠনের পদ থেকে অপসারণ এবং বিচারের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.