সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া পৌরসভা ”ভবিষ্যৎ বাংলাদেশে নগর পরিচালনার জন্য সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা” ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া পৌরসভা, এফ এস কনসালটেন্ট, এম জি এস পি ও এল জি ই ডি এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মাননীয় মেয়র মোহাম্মদ জুবায়ের, গভর্নেন্স এন্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মো: আতাহার আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ মো: আল আমীন নূর, নগর অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞ মো: হারুন অর রশিদ, পরিবেশষ বিশেষজ্ঞ মো: নূরুল হক উপল, সোস্যাল ডেভেলপমেন্ট এন্ড রিসেটেলমেন্ট বিষেজ্ঞ মো: রাউফুন বসুনিয়া, সিভিল ইঞ্জিনিয়ার মিসবাহ মুসতাবসির ইসলাম, নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, পৌর সচিব রেজাউল করিম, উপ—সহকারী প্রকৌশলী ইমাম উদ্দিন ফাহাদ, প্যানেল মেয়র একেএম মোর্শেদ, কাউন্সিলরবৃন্দ এনামুল করিম,খোরশেদ আলম,আবু বক্কর সোহেল,আরিফুল ইসলাম, সাইফুল আলম সোহেল,আরফাত উল্লা,মো: রাসেল উদ্দিন, আবদুল হালিম, মাছুমা বেগম, শারমিন আকতার, শাহানাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা একরামুল ইসলাম, টিএলসি সদস্য আইয়ুব চৌধুরী, মোজাম্মেল হক লিটন, আবদুল গফুর লালু, নবাব মিয়া রকিব, নুরুন্নাহার বেগম, রাশেদা বেগম, শামসাদ বেগম ও ডা: বারী সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। সভায় সম্ভাব্যতা যাচাই প্রকল্পের আওতায় ০৬টি, সিটি কর্পোরেশন ও ৮৫টি পৌরসভায় প্রায় ৭ হাজার কোটি টাকার সাব—প্রজেক্ট কাজ যেমন রাস্তা, ড্রেন, পৌরসভার আয়বৃদ্ধিও জন্য বহুতল ভবন বিশিষ্ট সুপার মার্কেট, কিচেন মার্কেট, কমিউনিটি হল, ফুট ওভার ব্রীজ নির্মাণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, কম্প্রিহেনসিভ সাব—প্রজেক্ট যেমন: রাস্তা, ড্রেনেজ, স্ট্রিট লাইট, ওয়াকওয়ে, রাস্তার বিউটিফিকেশনের জন্য রোড ডিভাইডার ও গাছের চারা রোপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ এবং দারিদ্র মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষষণ সহ বিভিন্ন প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়িত করা হবে।
চট্টগ্রাম সংবাদ/আই এইচ