২৪তম শান্তিচুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে দীঘিনালা জোনের শিক্ষাসামগ্রী প্রদান

দীঘিনালা প্রতিনিধি: শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম স্বাক্ষর দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছেন দীঘিনালা সেনা জোন। ০২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় দীঘিনালা উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১’শত জন শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন। এর পাশাপাশি অত্র দিবসকে কেন্দ্র করে উপজেলার বাবুছড়া ইউনিয়ন ও মেরুং ইউনিয়নের বেতছড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এসময় দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন বলেন, প্রতিবারেন ন্যায় আমরা আজও ২৪তম শান্তিচুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে দীঘিনালা জোনের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। দীঘিনালা জোনের এরূপ কার্যক্রম পূর্বে আব্যাহত ছিলো, আছে থাকবে। ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম বদিউজ্জামান বলেন, দীঘিনালা জোন সব সময় আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে, তার ন্যায় আজও শান্তিচুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে ১’শত জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহী ও আনন্দিত হচ্ছে। আমরা প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ

মন্তব্য করুন

Your email address will not be published.