ঈদগাঁও প্রতিনিধি: উপজেলার ইসলামাবাদে পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ ফ্রেরুয়ারী দুপুর ১২টার দিকে ইসলামাবাদের মধ্যম গজালিয়ার দিনমজুর রিদুয়ানের দুই বছর বয়সী কন্যা খতিজা অসাবধান: বশত পুকুরে পড়ে মুত্যুবরণ করে (ইন্না……………রাজিউন)। শিশুকন্যার মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকা বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যুবনেতা নাছির উদ্দিন জানান, গজালিয়ার দিন মজুরের কন্যা পুকুরে পড়ে হাসপাতালে আনার পথিমধ্যে মৃত্যুবরন করেন। স্থানীয় মেম্বার সিরাজুল হক জানান,বাড়ীর পাশ্ব বর্তী পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।