নগর স্বেচ্ছাসেবক দলের পাঁচ থানাতে আহ্বায়ক কমিটি

নগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন চান্দগাঁও, চকবাজার, কোতোয়ালী, ডবলমুরিং ও সদরঘাট থানায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম এবং মহনগর নেতৃবৃন্দের যৌথ সভায় থানাসমূহে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান জানান, প্রতিটি থানা কমিটির আকার ৩১ সদস্য বিশিষ্ট। ঘোষিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি গঠন করবে।

চান্দগাঁও থানা: চান্দগাঁও থানায় সাজিদ হাসান রনিকে আহ্বায়ক ও মোহাম্মদ শহীদুজ্জামান শহীদকে সদস্য সচিব করা হয়েছে।

চকবাজার থানা: চকবাজার থানায় রিদুয়ানুল হককে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় শহিদুল ইসলাম শহিদকে।

কোতোয়ালী থানা: ঘোষিত কমিটির মধ্যে কোতোয়ালী থানায় এন মোহাম্মদ রিমনকে আহ্বায়ক ও আবদুল্লাহ আল হাসান মানিককে সদস্য সচিব করা হয়েছে।

ডবলমুরিং থানা: ডবলমুরিং থানায় আকতার হোসেন বাবলুকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে নোমান শিকদার সোহাগকে।

সদরঘাট থানা: সদরঘাট থানায় ইয়াসির আরাফাতকে আহ্বায়ক ও আনোয়ারুল আবেদীন মুন্নাকে সদস্য সচিব করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.