চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া থেকে জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত একটি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আজগর শেখ (৪৫), মো.রিসাত (৩১), প্রদীপ ধর (৪৩), মো. ওসমান মিয়া (৪২), জালাল আহাম্মদ (৪৫) ও মো.আনোয়ার হোসেন (৪০)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।