চন্দনাইশে বিশেষ অভিযান, গ্রেফতার ৭

চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত থেকে বুধবার (১৬ মার্চ) থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আসামিরা হলেন- মো. রফিক(২৮), মো. দিদারুল আলম (৩৬), নুরু ন্নবী (৪৮), মো. সরু মিয়া (৩০), মো. আরমান (২৮), নিকু রুদ্র (৪৮) ও সীমা রুদ্র (৪২)।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.