লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জমজমাট শেষ কোয়াটার ফাইনালে পেকুয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়া ফুটবল একাদশ সেমিফাইনালে পা রাখছে।
বুধবার (১৬ মার্চ) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯০ মিনিটের জমজমাট এ খেলায় সভাপতিত্ব করেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েল টেক্সটাইলের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাসেম চৌধুরী। খেলার উদ্বোধক ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
এছাড়াও অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মামুনোর রশিদ, এসআই মুহাম্মদ সামছুদ্দৌহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন রকি, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল,বান্দরবান জেলা ফুটবল দলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন, যুবলীগ নেতা ইন্জামামুল হক যুবরাজ, সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীনসহ হাজার হাজার ক্রীড়ামােদী দর্শক ।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন বিটু রাজ বড়ুয়া।
ধারাবর্ণানায় ছিলেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিন ও কাইছার হামিদ।
খেলায় ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন লোহাগাড়া ফুটবল একাদশের গোলদাতা ও জাতীয় দলের খেলোয়াড় মুহাম্মদ রোম্মান।