সৈয়দ আককাস উদদীন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২২ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে পুষ্পস্তবক অর্পন, ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার—ভিডিপি, বি.এনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিশু—কিশোর সংগঠন স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এর অংশ গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, দোয়া প্রার্থনা, রোগী ও এতিমদের মধ্যে উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬শে মার্চ শনিবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিম শরিফের সঞ্চালনায় সাতকানিয়া মডেল হাইস্কুলে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন চট্টগ্রাম—১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মু. নেজামুদ্দীন নদভী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব তাহের এলএমজি, সহকারি কমিশনার ভূমি রাজিব কান্তি রুদ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার নুরুল আবছর চৌধুরী, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজুয়ান উদ্দিন, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, সমবায় অফিসার দিদারুল আলম, পৌরসভা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, পৌর মানবাধীকার কমিশনের সহ—সভাপতি মামুনুল হক, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মো: ইদ্রিচ, ছাত্রনেতা মোহাম্মদ এনামুল হক প্রমুখ। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান মুক্তিযুদ্ধ শারিরীক কসরত প্রদর্শনী প্রদশন করেন। সন্ধ্যায় এক মৌনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।