রোহিঙ্গা ক্যাম্পে শিশু সহ ৬ জন অগ্নিদগ্ধ

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, ঘরে রান্না করার সময় গ্যাসের পাইপ থেকে আগুন লেগে শিশু সহ ৬ জন অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ রোহিঙ্গা’রা উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক। বৃহস্পতিবার- ১২ মে, সকাল ৮ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের। ১/ইস্ট, ব্লকঃ ডি-৪ এ অগ্নিদগ্ধ’র ঘটনাটি ঘটে। নাঈমুল হক জানান, আজ সকাল ৮ টায় ক্যাম্প ১/ইস্ট এর ব্লকঃ ডি ৪ এ রোহিঙ্গা নুর আলম এর বউ রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে আগুন ধরে যায়। এতে নুর আলম, তাহার বউ, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জন সহ মোট ছয় (০৬)জন অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মন্তব্য করুন

Your email address will not be published.