চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাতকানিয়ার এক হাজতি চমেক হাসাপাতালে মৃত্যু বরণ করেছেন।মৃত হাজতির নাম মোঃ জামাল উদ্দিন (৬৭)।
২১ জুন ভোর সোয়া ৪ টার সময় চমেক হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মোঃ জামাল উদ্দিন (৬৭) সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা।জামাল উদ্দিন ডাকাত জামাল নামে পরিচিত বলে জানা যায়।জামাল উদ্দিনের কারাগারে বন্দী নং ২৬৮৩/২২।
পাচঁলাইশ থানার তদন্ত ওসি সাদিকুর রহমান জানায়, জামাল উদ্দিন সাতকানিয়া থানার মামলা নং ১৬(২)২২ ও ৯(১১)২২ ইং মূলে গত ১১ ফেব্রুয়ারি ২২ইং তারিখে বিজ্ঞ আদালতের পরোয়ানা মূলে জেল হাজতে আসে,তিনি ২১ জুন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ৪ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক “brought in dead” বলে মৃত ঘোষণা করে এবং মৃত্যুর প্রমাণ পত্রে তার মৃত্যর কারণ COPD বলে উল্লেখ করেন। মৃতের লাশ চমেক মর্গে আছে,আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তদন্ত ওসি সাদিকুর রহমান