প্রয়াত নির্মল রঞ্জন গুহের কফিনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি প্রয়াত নির্মল রঞ্জন গুহের মরদেহ শুক্রবার (১ জুলাই) সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হয়।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে প্রয়াত নেতার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোক র‌্যালীতে অংশ নেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দীন, তসলিম উদ্দীন, সুজিদ দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির,আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রয়াত নির্মল রঞ্জন গুহের শেষকৃত্য তার নিজ গ্রাম দোহারে অনুষ্ঠিত হয়।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.