গরুর বাজার নিয়ে অধিপত্য, গ্রেফতার ৩

নগরের পাঁচলাইশ থানার বিবির হাট গরুর বাজারে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করেধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মিনহাজ, ফয়সাল ও কিরন।

শুক্রবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার।

তিনি বলেন, বিবির হাট গরুর বাজার থেকে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনের তথ্যের ভিত্তিতে ১০ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিবিরহাট গরুর বাজারের ইজাদার মো. রাকিব বলেন, বিবিরহাট গরুর বাজারে কোনো ঘটনা ঘটেনি। রেল বিট এলাকায় কিছু হয়েছে বলে শুনেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.