বঙ্গবন্ধুর কবর জেয়ারতের উদ্দেশ্যে টুঙ্গীপাড়ার যাত্রা

ঈদগাঁও প্রতিনিধি: ইউনিয়ন আওয়ামী লীগের এম আবু হেনা সাগর,ঈদগাঁও কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ নতুন কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গীপাড়া যাত্রা করলেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ২৮শে জুলাই রাত সাড়ে আটটার দিকে ঈদগাঁও গরু বাজারস্থ স্থান থেকে ঈদগাঁও আওয়ামীলীগ নবনির্বাচিত সভাপতি তারেক আজিজ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদের নেতৃত্বে এক ঝাঁক দলীয় নেতাকর্মীরা টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। ইউনিয়ন ও ওয়ার্ড় পর্যায়ের নেতা কর্মীরাও সাথে রয়েছেন। যাত্রার প্রাক্কালে তাদের উদ্দেশ্য বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আহ বায়ক, সাবেক সফল ছাত্রনেতা আবু তালেবসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য,ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মে লন ও কাউন্সিল পরবর্তী এটি হচ্ছে প্রথম দলীয় সফর টুঙ্গীপাড়ায়।

মন্তব্য করুন

Your email address will not be published.