জালালাবাদের তানযীলুল কোরআন মড়েল হেফজখানায় ছবক অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি: কক্নবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে তানযীলুল কোরআন মড়েল হেফজখানা ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ শে জুলাই দুপুর দুইটায় ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের মাইজ পাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এই হেফজখানা প্রাঙ্গনে তিন শিক্ষার্থীকে কোরআন শরীফের ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ নুর আহমদ, হাফেজ আবু নছর, হাফেজ কাজী শাহজাহান (ভারুয়াখালী), সাংবাদিক এম আবু হেনা সাগর, হেফজখানার হাফেজ নোমান,জাকের হোসাইন,রিদোয়ান (ইস লামপুর), স্থানীয় মুরব্বী ইসলাম, ব্যবসায়ী শহিদ সহ আরো অনেকে। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটেছে। পবিত্র কোরআন শরীফের ছবক নেয়া শিক্ষার্থীরা হলো- আনাছ,তাওহীদ,তামিম। এই নতুন হেফজখানাটি ধীরে ধীরে শিক্ষা কার্য ক্রমে একধাপ এগিয়ে যাচ্ছে নানান ক্ষেত্রে।

মন্তব্য করুন

Your email address will not be published.