ঈদগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও উপজেলা শাখার আসন্ন সম্মেলন ও কাউন্সিলে এবার সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। ৩১ জুলাই বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনি ময় করে তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আসন্ন সম্মেলনে তাঁর প্রার্থীতা ঘোষনা দেন। তিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মাত্র ৫টি ইউনিয়ন নিয়ে আমাদেরকে নতুন একটি ঈদগাঁও উপজেলা উপহার দিয়েছেন। তারই আলোকে ২০২১ সাল ২১ ডিসেম্বর কেন্দ্রীয় আ,লীগের সিদ্বান্তের আলোকে নবগঠিত ঈদগাঁও উপজেলা আ,লীগ কমিটি অনুমোদন করেছেন। ইতিমধ্যে আমরা সংগঠনকে গোছাতে ওয়ার্ড়সহ তিনটি ইউনিয়ন আ,লীগের সম্মেলন সম্পন্ন করেছি। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিছু কিছু বিভেদ, ভুলক্রুটির কারনে ভুলবুঝাবুঝির অবসান ঘটেছে। তাছাড়া সিনিয়ন নেতৃবৃন্দের বিবেদ/ অনৈক্য সাংগঠনিক প্রক্রিয়ার অগ্রযাত্রা কে ব্যাহত করেছে। আরো বলেন, সিনিয়র নেতৃবৃন্দের অনৈক্যর কারনে এখন ও আমাদের ঈদগাঁও উপজেলার প্রসাশনিক কার্যক্রম শুরু না হওয়াতে আমরা কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কিভেদ অনৈক্যের সুযোগে বিরোধীদল তাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে এগিয়ে নিয়ে একটি সুসংহত অবস্থান তৈরি করে রাখছে। অপরদিকে স্বাধীনতার ৫০ বছরে আমরা ঈদগাঁও উপজেলা পেলেও কাংখিত জনমত আমাদের ঘরে তুলতে পারিনি। আমি মনে করি, এটা আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক ব্যর্থতা। দলের দূদিনের রাজনৈতিক নেতৃত্ব ও তারুন্যের সমন্বয়ে সংগঠনকে গােছাতে দায়িত্ব নিতে সবার সহযোগিতাও কামনা করেছেন। আহমদ করিম সিকদার কেন্দ্রীয় ছাত্রলীগের নিবার্হী সদস্য, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি, তৎকালীন ঈদগাঁও সাংগঠনিক উপ জেলা ছাত্রলীগের সভাপতি ও আমরা কজন মুজিব সেনা,ঈদগাঁও সাংগঠনিক শাখার সভা পতির দায়িত্বে নিযোজিত ছিলেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপ জেলা কৃষকলীগের সভাপতি আবছার কামাল, আ,লীগ কর্মী জয়নাল আবেদীন, সাবেক ছাত্র নেতা রুকুন উদ্দিন সাগর,জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক, ছাত্রনেতা আবু হেনা বিশাদ, সোহেল মাহমুদ রুহান,সাদ্দাম ও রিমন সহ প্রিন্ট ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা।