ইপিজেডে ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নেভি গেট এলাকার হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

ইপিজেড থানার এসআই সাঙ্কু নাগ সিভয়েসকে বলেন, ‘একটা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’ গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.