ইসলামাবাদ চরপাড়া-হিন্দুপাড়াবাসীর একমাত্র ভরসা স্থল কাঠের সাঁকোটি

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ চরপাড়া-হিন্দুপাড়া ও টেকপাড়াবাসীর একমাত্র ভরসাস্থল কাঁঠ সাঁকোটি। যাতে, চরম দুর্ভোগে পড়েছেন এলাকার নারী পুরুষরা। একটি ব্রীজ নির্মানের দাবী এলকাবাসীর। স্থানীয়দের দাবী, দীর্ঘবছর ধরে এলাকার নর-নারী, শিক্ষার্থী,ব্যবসায়ী,চাকরীজিবীসহ নানান শ্রেনী পেশার লোকজন ঈদগাঁও বাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকেন সাঁকো পার হয়ে। বিগত বন্যায় সেটি ভেঙ্গে গেলে নৌকায় পারাপার হওয়া ছাড়া আর কোন মাধ্যম থাকেনা। এ স্থানে ব্রীজ নির্মান করে চলাচলের সুযোগ সৃষ্টি করার দাবীও জানান এলাকার লোকজন।কাঠের সাঁকো পরিদর্শনকালে এমনি দৃশ্য চোখে। নর-নারী সাঁকো পারাপার হয়ে বাজারমুখী হতে দেখা যায়। পথচারীরা জানান, ৮/১০ হাজার লোকজন প্রতিনিয়ন আসা যাওয়া করে থাকেন ঈদগাঁও নদীর উপর দিয়ে। বাঁশের সাঁকোর উপর ভর করে লোকজন নানান কাজ কর্মে চলাফেরা করে যাচ্ছেন। তারা আরো জানান, স্থায়ী একটি ব্রীজ না থাকায় প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে বাজারে আসতে হয়। এছাড়া ডেলিভারীসহ অন্যন্যা রোগীদের আসা যাওয়ার ক্ষেত্রে চরমভাবে বিপাকে পড়েন এলাকার লোকজন। আতংক মাথায় নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে সর্বশ্রেনী পেশার মানুষ প্রয়োজনীয় কাজেকর্মেই ছুটে যাচ্ছেন। ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম জানান,ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া-টেকপাড়াবাসীর যাতায়াত ব্যবস্থা সাঁকো নির্ভর। এলাকার লোকজন সীমাহীন কষ্টের মাধ্যমে এপার ওপার যাতায়াত করে যাচ্ছে দিবারাত্রী। ব্রীজ নির্মান করে চলাচলের সু-ব্যবস্থার জোর দাবী
মন্তব্য করুন

Your email address will not be published.