সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় ঢাকা এন্জেল লায়নস ক্লাবের অক্টোবর সার্ভিস সপ্তাহ ২০২২ অনুষ্ঠান পালনের মাধ্যমে গরীব দুস্থদের মাঝে লোকমান হাকিম মানিকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(৬ই অক্টোবর)বিকাল ৫টায় উপজেলার কেরানীহাটের সিটিসেন্টারের ভেতরে এই অনুষ্ঠান পালিত হয়।
প্রধান অতিথি ক্লাবের ডিষ্ট্রিক্ট গভর্নর মোস্তাফা কামালও লোকমান হাকিম মানিকের সভাপতিত্বে এবং কমর উদদীন আহমদের পরিচালনায় উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খালেদা বেগম মিলি,শহিদুল ইসলাম,ইন্জিনিয়ার নেওয়াজ উদদীন ভুইয়া,জাহাঙ্গির আলম জিতু,আকরামুজ্জামান, একেএম গোলাম ফারুক,ডাক্তার দিলখুশ আহমেদ,নুর মোহাম্মদ হাওলাদারসহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা কামাল বলেন-ঢাকা শহরে ১৫লক্ষ মানুষকে এই ক্লাবের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এবং ঢাকার বাইরে আরো ১০লক্ষ মানুষকে দেয়ার পরিকল্পনা আছে বলে জানান।