টেকনাফ প্রতিনিধি
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বাতাসে পড়ে উপকূলে ভেসে আসল একটি বিশাল বিদেশি জাহাজ। বর্তমান এটি সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ চরে আটকা পড়ে আছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ৯ নং ওয়ার্ডের মেম্বার নজির আহমদ । জানা যায়, ঝড়ো বাতাসের কবলে পড়ে নাবিক বিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা যায় জায়। সেন্ট মার্টিনের ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন বলেন, জাহাজটি প্রথমে মিয়ানমারের পণ্য বাহী জাহাজ মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে ছয়জন স্টাফ রয়েছেন। যদি তাৎক্ষণিক কোস্টগার্ড না আসত,গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে নিত। এখন প্রশাসনের হেফাজতে রয়েছেন। তবে কোন দেশের জাহাজ সেটি আজ ও নিশ্চিত করতে পারে নাই কেউ। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে বাতাসের কবলে পড়ে বিদেশি জাহাজ ভেসে আসছে এমন খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।