সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এর দুটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, বৈদ্যুতিক সার্কিটে শর্ট লেগে আগুনের সূত্রপাত ওখান থেকে শুরু হয়। সাথে সাথে এলাকাবাসী ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে,এবং সাতকানিয়া ফায়ারসার্ভিস কে খবর দেয়।
আরো জানা যায়, হারুনের দোকানের পাশে ওসমান ডাক্তারের ফার্মেসির ও এনামের হার্ডওয়ার দোকান ছিল, তাদের সব মালামাল পুড়ে গেছে।
ফার্মেসির মালিক ওসমান ডাক্তার বলেন, আমার দোকানে প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল ছিল এবং ক্যাশ টাকা ছিল ২ লক্ষ ১৫ হাজার টাকা। আমার দোকানের একটি মালামালও বের করতে পারিনি।
এখন আমি নিঃস্ব হয়ে গেছি আমার বেঁচে থাকার সম্বল ছিল একমাত্র এটা, এখন আমার কিছুই নেই আমি অসহায়।
হার্ডওয়ার দোকানের এনাম বলেন আমার দোকানে ৯৫ লক্ষ টাকার মালামাল ছিল এবং ক্যাশ টাকাও ছিল। আমার দোকানের কোন মালামাল বা টাকা পয়সা কিছুই বের করতে পারিনি। এবং আমার দোকানের পাশে গিয়াসের একটি ফার্মেসি দোকান ছিলো ঐ দোকানটা সকাল থেকে বন্ধ ছিল, তার দোকানের ও কোন মালামাল বের করার সুযোগ পায়নি।
লেপ-তোষকের দোকানের মালিক হারুন বলেন, আমি দেখতে পাই আমার দোকানের বৈদ্যুতিক সার্কিট থেকে শর্ট লাগে, আমি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি। তবে মুহূর্তেই আগুনটি লেপের তোষকে লেগে যাওয়াতে নিয়ন্ত্রণ আনতে পারিনি, আমার ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট যায়। এবং আমাদের সাথে সাধারণ জনগণও সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।