সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা উত্তর ফকির পাড়া ৬ নং ওয়ার্ডের সামশুল আলমের ওসমান গনি (৫০) কে মারধর ও তার খরিদা জায়গা দখলের অভিযোগ ওঠেছে একই এলাকার এনামুল হক (৩৮), মোঃ ইদ্রীস ও মোঃ নুরুল ইসলাম (৪৬) এর বিরুদ্ধে।
আজ বুধবার ২রা নভেম্বর সাতকানিয়া থানায় অভিযোগকারী ওসমান এই তথ্য গনমাধ্যমকে জানান।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর শামসুল আলম তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা চাঁদা দাবি করে। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা মারধর, হামলা ও প্রাণে মারার হুমকি প্রদান করেন।
এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আব্দুল হান্নান জানান আমরা বিষয়টা দেখতেছি আসলে ঘটনাটা কি?
তবে বাদী বিবাদীর মধ্যে জায়গা সংক্রান্ত ঝামেল আছে।
যে জায়গা নিয়ে ঝামেলা চলছে ওখানে পুলিশ পাঠানো হয়েছে।