ডবলমুরিংয়ে “আওয়ামী লীগের” নারীসহ আটক ১৫

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় জড়ো হওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নারীসহ ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় কয়েকজন নেতাকর্মী ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশুসহ মোট ১৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে অ্যাডভোকেট উম্মে হাবিবাকে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া অন্যদের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী বা সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আটক অপর ব্যক্তিরা হলেন—সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।
এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা নম্বর-১২ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.