নিজস্ব প্রতিবেদক:
সাতকানিয়ার কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে ও বাইপাস বা ছয় লেনের সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) কেরানীহাট সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেরানীহাটের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ নেজাম উদ্দীন, মাস্টার সিরাজুল ইসলাম, ফরিদুল আলম, মনির আহমদ, মোঃ রিদুয়ান, ওসমান আলী, মোহাম্মদ মুছা, ফেরদৌস আলম, মনজুর আলম, মাষ্টার জয়নাল আবেদীন, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, আবু ছালেহ শান, সফিউল আলম সোহেল, নাজির সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন। এবং যানজট নিরসনে বাইপাস বা ছয় লেনের সড়ক নির্মাণের দাবি জানান।