স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পাঁচলাইশ থানা ছাত্রলীগের শ্রদ্ধা
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে নগরীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, সহ-সভাপতি শাহাজাদা চৌধুরী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নোমান চৌধুরী রাকিন, পাঁচলইশ থানা ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম রুবেল, মো. তানভীর হোসেন, মো. আরাফাত হোসেন, আবু সাঈদ চৌধুরী নিশান, ওবাইদুল আলম শাকিল, আরশাদ মিশন, জয়নাল আবেদিন রাহাত, সোলাইমান প্রমুখ।