চাঁদা না পেয়ে মরফলায় খামারির বাড়িতে হামলা, কারাগারে ৫ দুর্বৃত্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় খামারির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত

গতকাল মঙ্গলবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠান

আসামিরা হলেন— মরফলা এলাকার মুন্সি মিয়ার ছেলে মাইনুদ্দিন (২৬), মৃত সিরাজুল হকের ছেলে আব্দুর রশিদ, তার ভাই আবদুল গফুর, আবু তাহেরের ছেলে শিবলী মোহাম্মদ বাবু, মৃত আবদুর রশিদের ছেলে আহমদ হোসেন।

জানা গেছে, মরফলা বাজার নজি উল্লাহর নজরুলের বাড়ির মো. ইলিয়াছের বাড়িতে চাঁদা না পেয়ে হামলা চালায়। এতে মো. ইলিয়াছের খামারের লাখ লাখ টাকার খাদ্য, বাড়ির জানালা আসবাবপত্র ভাংচুর করে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশি সহযোগিতা চাইলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশ এসে উদ্ধার করে। ভিকটিম এ ঘটনায় আদালতে মামলা করলে আদালত বিষয়টি তদন্তের জন্য সাতকানিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। সাতকানিয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতার প্রমাণ পায়। আসামিরা ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন মেয়াদ শেষ করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠান।

বিষয়টি বাদীর আইনজীবি মোঃলোকমান প্রতিবেদককে নিশ্চিত করেন।

তিনি বলেন-আমার সিনিয়র এডভোকেট মোসাদ্দেকুর রহমানের সাথে আমি বাদী পক্ষে দাড়িঁয়েছি।
মূল আইনজীবি আমি নই তবে তাদের ৫জনের জামীন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছেন চাঁদাবাজির ধারার অনুকূলে।

মন্তব্য করুন

Your email address will not be published.