চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩টি ৯ম গ্রেডের অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পদের বিবরণ :

সেকশন অফিসার (রেজিস্ট্রার দপ্তর) পদে ৩টি, হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগে ০১টি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ০১টি, বাংলাদেশ স্টাডিজ বিভাগে ০১টি, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে ০১টি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ০১টি, ফিশারিজ বিভাগে ০১টি, ওশানোগ্রাফি বিভাগে ০১টি, শারীরিক শিক্ষা বিভাগে প্রশিক্ষক পদে ০১টি ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক পদে ০২টি বিভাগে ৯ম গ্রেডে স্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরণ : নারী-পুরুষ
কর্মস্থল : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আবেদনের নিয়ম: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম হতে দরখাস্তের ফি বাবদ ৫০০ টাকা ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখা হতে ১ কপি নমুনা ফরম সংগ্রহ করে আগামী ৫/০১/২০২৩ ইং তারিখেই মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত) নিন্ম স্বাক্ষরকারীর বরাবরে প্রতিটি পদের জনু ৮ কপি দরখাস্ত পাঠাতে হবে৷ সকল সংযুক্ত নথির ফটোকপি সত্যায়িত হতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.