সাতকানিয়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এতে ৬শ পরিবার হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। (আজ ২১ জানুয়ারী) শনিবার দুপুরে উপজেলার জনার কেঁওচিয়া গ্রামে কম্বল বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ্ শান, মেম্বার আবদুর রহিম, মেম্বার আবু তালেব, এডভোকেট সাইফুল ইসলাম, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফ মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা আমান উল্লাহ ভূইয়া, দেলোয়ার হোসেন প্রমূখ।