রাজনৈতিক দ্বন্দ্বে ষড়যন্ত্রের জাল বুনতে নলুয়ায় সাজানো হয়েছে বাড়িতে গুলিবর্ষণের ঘটনা

সাতকানিয়ায় নলুয়ায় যুবলীগ নেতা শাকিল আহমেদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা সাজানো বলে অভিযোগ উঠেছে

মূলত রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাদের ফাঁসাতে এ ষড়যন্ত্র বলে জানা গেছে। তদন্ত করে সন্দেহজনক মনে হওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত মামলা নেয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নলুয়া ইউনিয়ন আ’লীগের সদস্য কামাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফখরুদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক মন্জুর আলমের সঙ্গে শাকিলদের সাথে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার বিরোধ। তাই নিজে থেকে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. কামাল উদদীন বলেন, গুলি যদি শাকিলের মার ঘরে করে তাহলে আমরা শুনছি তার মা চিৎকার করে করে ঘরের বাইরে চলে আসছে তাহলে গুলি তার মার গায়ে লাগেনি কেন? এটা যে আসলে শাকিলের সাজানো তা বুঝতে বাকি নেই কারো। আমি বলব প্রশাসন এটা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামে যুবলীগ নেতা শাকিল আহমেদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাকিল। সেসম তিনি এ ঘটনায় তাদের প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন বিভিন্ন জায়গায়।

মন্তব্য করুন

Your email address will not be published.