আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এড ভিশন বাংলাদেশের আয়োজনে মাসব্যাপী নগরীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি)বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
তিনি বলেন, ‘বৃক্ষ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন, পরিবেশ ভারসাম্য নিয়ন্ত্রণে বৃক্ষের বিকল্প কিছু নাই। প্রাকৃতিক সৌন্দর্য ও মানসিক স্বাস্থ্য অগ্রগতিতেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এমন মহতী উদ্যাগে চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সহযোগিতাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ইতিবাচকতা এবং চট্টগ্রামের স্বার্থে প্রতিটি কাজে মাননীয় মেয়রের ভূমিকা প্রশংসার দাবীদার।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো জামাল হোসেন, মো. নাছির বাঙ্গালী, শিবু প্রসাদ চৌধুরী, মো. হাছান মুরাদ, মো. আবুল হাসেম, সদস্য জেমিন আকতার তুলি, প্রিয়াংকা দাস, রতন বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, মো. জসিম উদ্দিন, এন. ডি. এইচ রাজু, মো. শরিফ।